১.আগে ফ্রি ট্রায়াল
প্রতিটা নতুন অ্যাকাউন্টে ফ্রি ট্রায়াল আছে, কোনো পেমেন্ট ছাড়া। কেনার আগে পুরো সফটওয়্যার চালিয়ে দেখুন।
২.কখন টাকা ফেরত পাবেন
- ভুল করে দুবার টাকা কেটে গেলে — পুরো অতিরিক্ত টাকা ফেরত।
- পেমেন্ট হয়েছে কিন্তু প্ল্যান চালু হয়নি, আর আমরা ঠিক করতে পারিনি — পুরো টাকা ফেরত।
- আমাদের দিক থেকে টানা [EDIT: দিন] দিনের বেশি সার্ভিস বন্ধ থাকলে — সেই সময়ের আনুপাতিক টাকা ফেরত বা মেয়াদ বাড়ানো।
৩.কখন ফেরত হয় না
- বিলিং মাস/বছর শুরু হওয়ার পর মাঝপথে প্ল্যান বাতিল করলে বাকি সময়ের টাকা ফেরত হয় না; মেয়াদ শেষ পর্যন্ত চালাতে পারবেন।
- শর্তাবলি ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে।
- কুরিয়ার, SMS বা পেমেন্ট গেটওয়ের চার্জ — এগুলো সংশ্লিষ্ট কোম্পানির।
৪.কীভাবে আবেদন করবেন
- পেমেন্টের ৭ দিনের মধ্যে WhatsApp বা ইমেইলে জানান: অ্যাকাউন্টের ফোন/ইমেইল, পেমেন্টের তারিখ, ট্রানজেকশন আইডি আর সমস্যা।
- যাচাই করে [EDIT: দিন] কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন (bKash/Nagad/কার্ড), সেখানেই ফেরত দেওয়া হবে।
৫.প্ল্যান বদলালে
- বড় প্ল্যানে গেলে শুধু পার্থক্যের টাকা দিতে হয়।
- ছোট প্ল্যানে গেলে পরের বিলিং থেকে নতুন দাম; বাকি টাকা পরের বিলে সমন্বয় হয়।